নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের কাতারপ্রবাসী নুরুল হুদার বাড়িতে ডাকাতি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তার ছেলে মো. রুবেল জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১২ জন ডাকাত তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় প্রতিবাদ করলে ডাকাতেরা তাঁর ভাই মো. রিয়াজ ও ছালমান হোসেনকে কুপিয়ে আহত করে। এরপর ডাকাতেরা ২৫ ভরি স্বর্ণালংকার, সৌদি রিয়াল ও ২৫ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শিকদার মো. হাসান ইমাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।