নোয়াখালীতে প্রবাসীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছালেহ আহম্মেদ (৫২) নামের এক কুয়েতপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের একটি সুপারিবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়ন থেকে যুবদল কর্মী মোরশেদ আলমের লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, মানিকনগর গ্রামের কুয়েতপ্রবাসী ছালেহ আহম্মেদ প্রায় দুই মাস আগে দেশে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর চা খেতে ঘরের বাইরে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি।
সোনাইমুড়ী থানার ওসি আশরাফ উল ইসলাম বলেন, ছালেহ আহম্মেদের মাথা ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করেছে।