নোয়াখালীতে মিনিবাস ও ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনিবাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ছয়টার দিকে দত্তেরহাট এলাকায় একটি থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তরা আগুন দেয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) নিজামউদ্দিনের ভাষ্য, বাসটি চৌমুহনী থেকে সোনাপাড়ার দিকে যাচ্ছিল। নতুন বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন দুর্বৃত্ত বাসটি থামায়। পরে যাত্রীদের নামিয়ে তাঁরা কেরোসিন দিয়ে বাসে আগুন দেয়। এর দুই ঘণ্টা পর দত্তেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।