প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর কাজিনগর গ্রামে তিন ভাইকে হত্যার ঘটনায় আবুল হোসেন ওরফে আবু (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের মির্জানগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফুল ইসলাম প্রথম আলোকে জানান, আবুল হোসেন তিন ভাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।
এ নিয়ে এক হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
১৯ জুলাই কাজিনগর গ্রামে প্রীতি ফুটবল খেলায় বাগ্বিতণ্ডার জের ধরে গ্রামের মোকছুদ উল্লার ছেলে মো. হারুনুর রশিদ, কামাল হোসেন ও আমির হোসেন ওরফে বাবলুকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করা হয়।