নোয়াখালীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের পদ্মপুকুর এলাকা থেকে মো. সোহেল ওরফে পিচ্ছি সোহেল (৩২) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হাবিব উল্লার ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে এলাকার লোকজন জানিয়েছেন।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম দাবি করেন, সোহেলদের বাড়ির সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে ঠিক কী কারণে সোহেল খুন হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক দাবি করেন, নিহত পিচ্ছি সোহেল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ও গুলি ব্যবসায়ী। অস্ত্রের ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তিনি নিজ পক্ষের লোকজনের হাতে খুন হতে পারেন।