নোয়াখালীতে যুবদল কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে মোরশেদ আলম (২৪) নামে যুবদলের এক কর্মী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সভাপতি মো. সেলিম অভিযোগ করেন, মোরশেদকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম প্রথম আলোকে বলেন, মোরশেদকে গুলি করে না কুপিয়ে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত নয়।