প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা থেকে নয় মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তারেক আজিজ ওরফে অপুকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার হরিপুর গ্রামের সেতুর পাশ থেকে কার্তুজসহ একটি দেশে তৈরি শটগান উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তারেক আজিজের বাড়ি হরিপুর গ্রামে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, তারেক ছাড়াও একই রাতে সোনাইমুড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার পলাতক আরও ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।