নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার দাঁদপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বারাহিপুর গ্রামের মাঈন উদ্দিন ওরফে লাতু (২৫), পূর্ব বারাহিপুর গ্রামের মো. বাবর (২৮) ও দাঁদপুর গ্রামের মো. রুবেল (২২)।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বারাহিপুর গ্রামের একটি বাড়িতে অস্ত্রসহ একদল সন্ত্রাসী অবস্থান করছে, এই খবরের ভিত্তিতে রাত দুইটার দিকে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির একটি বসতঘর থেকে বাবর, মাঈন ও রুবেলকে আটক করা হয়। পরে ঘরে তল্লাশি চালিয়ে একটি এলজি, ৩৪টি গুলি ও ২৮টি ককটেল উদ্ধার করা হয়। তিনি বলেন, আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।
পুলিশ জানায়, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেপ্তার তিন ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।