নোয়াখালীতে এক ব্যক্তিকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় লোকমান হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
লোকমানের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের রাজাপুর গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লোকমান তাঁর এক সহযোগীকে নিয়ে দক্ষিণ মোহাম্মদপুর গ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন টের পান। তাঁরা ধাওয়া করে লোকমানকে অটোরিকশাসহ ধরে ফেলেন। এ সময় তাঁর সহযোগী পালিয়ে যান। পরে জনতা লোকমানকে গণপিটুনি দিয়ে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।