নোয়াখালীতে চার যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরের গোলাবাড়ি এলাকা থেকে চার যুবককে আটক করার দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চৌমুহনী পৌর হাজীপুর এলাকার আমজাদ হোসেন ওরফে সুমন (২৫), মো. রুমন (২৪), মো. রকি (২৩) ও মো. আরিফ (২৪)। আটক ব্যক্তিদের মধ্যে রুমান জেলা জামায়াতের আমির আলাউদ্দিনের ছেলে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, আটক যুবকদের মধ্যে সুমনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় হত্যা প্রচেষ্টার একটি মামলা রয়েছে। তবে এঁরা প্রত্যেকেই চৌমুহনী শহরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকার কেউ তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার সাহস পান না। তাঁদের বিরুদ্ধে আরও খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।