নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে পুণ্য চন্দ্র দাস (৩২) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পুণ্য চন্দ্র দাস পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ দশঘরিয়া গ্রামে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, একটি বাইসাইকেল চুরির ঘটনা নিয়ে পুণ্যের সঙ্গে সাইফুলের পূর্ববিরোধ ছিল। এর জের ধরে আজ দুপুরে সাইফুল দশঘরিয়া বাজারে পুণ্যের গলা কেটে হত্যা করেন। অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে।