নোয়াখালীতে হিযবুত নেতা গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইব্রাহিমকে (৩০) গ্রেপ্তার করেছে নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের সরদার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ইব্রাহিম হিযবুত তাহ্রীরের কেন্দ্রীয় কমিটির সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ঢাকার উত্তর থানার ২০১২ ও ২০১৫ সালের দুটি এবং সেনবাগ থানায় একটি মামলা রয়েছে।
হিযবুত তাহ্রীরের নেতা ইব্রাহিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার মিত্র। আজ সোমবার বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, ঢাকায় মামলা থাকায় হিযবুত তাহ্রীরের এই কেন্দ্রীয় নেতা গ্রামের বাড়িতে এসে আত্মগোপন করেছেন। আজ তাঁর বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।