নোয়াখালীর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগের একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ওই গ্রামের এক ব্যক্তি নৌকায় করে যাওয়ার পথে লাশটি দেখে আশপাশের লোকজনকে জানান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি বলেন, উদ্ধার করা লাশটি সাত-আট দিন আগের হওয়ায় শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা বোঝা যাচ্ছে না। মৃত্যুর কারণ কিংবা কীভাবে লাশটি এখানে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।