নৌ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের যমুনা নদীর ভাটপিয়ারীর চর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজন নৌ-ডাকাতকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার দুপুরে এদের আটক করা হয়। আটক ডাকাতেরা হলেন সদর উপজেলার মাটিকোরা গ্রামের আবদুল মোতালেব (২৬) ও শাহাদত হোসেন (৩০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, পুলিশ শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় যমুনা নদীর ওই এলাকায় টহল দিচ্ছিল। সাধারণ যাত্রীর নৌকা ভেবে ১০-১২ জন ডাকাত আরেকটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পুলিশের নৌকায় হামলা চালায়। পরে ডাকাতেরা নৌকাটি পুলিশের বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ১২টি গুলি ছুড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।