নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুরে চর আড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আক্তার হোসেন এবং পরাজিত চেয়ারম্যান পদ প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।