নড়াইলে ককটেলসহ শিবিরনেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার বাগডাঙা এলাকায় নিজ বাড়ি থেকে ককটেল ও জিহাদি বইসহ জেলা ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের ভাষ্য, জাহিদুলের বাড়ি থেকে পাঁচটি ককটেল, জিহাদি বই ও ৩২টি সিডি জব্দ করে পুলিশ। তিনি এলাকায় জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছিলেন।
জাহিদুল নড়াইলের লোহাগোড়া উপজেলার সাবেক সভাপতি বলে পুলিশ জানিয়েছে।