নড়াইলে ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে আওয়ামী লীগের নেতা প্রভাষ রায় (৪৬) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। প্রভাষ রায় নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গতকাল বুধবার রাতে নড়াইল সদর উপজেলার মীরাপাড়া গ্রামে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। প্রভাষ রায় নড়াইল সদর উপজেলার মীরাপাড়া গ্রামের রতন রায়ের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুর রহমান, তাঁর ছেলে আশিকুর রহমানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।