নড়াইলে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাংগা ইউনিয়নের বালুমাঠ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিজান কাজী (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, মিজান ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল থেকে শাটারগান, চারটি গুলি, দুটি রামদা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। মিজানের বাড়ি ওই ইউনিয়নের বাগুডাংগা গ্রামে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের ভাষ্য, অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলার আসামি মিজান কাজীকে গতকাল রাতে গোপালগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে নড়াগাতিতে নেওয়ার সময় বালুমাঠ এলাকায় সহযোগীরা মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ পাল্টা আক্রমণ করলে ‘বন্দুকযুদ্ধে’ মিজান নিহত হয়।

ওসি মাহাবুবুর আরও বলেন, মিজানের বিরুদ্ধে বাগেরহাটের মোল্লাহাট এবং গোপালগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি ডাকাতির মামলা।