নড়াইলে সাবেক চেয়ারম্যানকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোল্লাকে (৭০) হাতুড়িপেটা করে দুই হাঁটু ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৯টার দিকে নড়াইল-বুনোগাতি সড়কের নড়াইল গারুচোরা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আবুল কাশেম মোল্লা বলেন, ‘এলাকার একটি বিদ্যালয়ের খেলাধুলা নিয়ে সৃষ্ট গোলযোগের আপস মীমাংসার জন্য গত শনিবার রাতে আমি নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের কাছে যাই। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে গারুচোরা বাজারের কাছে পৌঁছালে পৌরসভার ডুমুরতলা গ্রামের মোহন শেখের (২৩) নেতৃত্বে হামলা করলে আমি মাটিতে পড়ে যাই। এ সময় তাঁরা হাতুড়ি দিয়ে আমার দুই হাঁটুতে পেটান।