নয় দিনে দুই কোটি টাকার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানা থেকে শুরু করে বাসভবনে পর্যন্ত বিদ্যুৎ চুরি হচ্ছে। নয় দিনে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির বিশেষ টাস্কফোর্স এ রকম ২০টি প্রতিষ্ঠান ও গৃহস্থালির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করেছে। এসব অভিযুক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কোটিরও বেশি টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে টাস্কফোর্সের কর্মকর্তারা দাবি করেছেন।

ডিপিডিসির বিশেষ টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, এই নয় দিনে সর্বমোট ২ লাখ ৭ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি এবং ৬৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির ঘটনা উদ্‌ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ বিশেষ অভিযানে জরিমানাসহ রাজস্ব আদায় হয়েছে দুই কোটি টাকারও বেশি।

এর মধ্যে রামপুরার ‘মোল্লা টাওয়ারে’ লিরিক অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার ১০ লাখ টাকা রাজস্ব ফাঁকির ঘটনা ধরা পড়েছে।