নয় দোকানকে জরিমানা, জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং অভিযানের সময় লাইসেন্স দেখাতে না পারায় চট্টগ্রাম নগরের মতি টাওয়ার শপিং কমপ্লেক্সে নয়টি দোকানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া বাকলিয়ার চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় এলাকায় অবৈধ দখলে থাকা ৫২ শতক জায়গা দখলমুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালান চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন। অভিযানে নগর পুলিশ সহায়তা করেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন বলেন, যাঁরা লাইসেন্স দেখাতে পারেননি বা নবায়ন করেননি তাঁদের অবিলম্বে লাইসেন্স করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।