নয় বছরের শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় নয় বছরে এক শিশু গত সোমবার ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বলছে, অজ্ঞাতনামা এক যুবক (২০) ছুরির ভয় দেখিয়ে তাকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ধর্ষণের শিকার শিশু ও তার পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশুটি। এ সময় এক যুবক বাইসাইকেলে সেখানে আসেন। ওই যুবক ছুরি বের করে ভয় দেখিয়ে শিশুটিকে বাইসাইকেলে তুলে নেন। কিছুক্ষণ পর একটি ঝোপে নিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই যুবক কিছুটা দূরে রেখে আসা বাইসাইকেলটি দেখতে গেলে সেই ফাঁকে শিশুটি দৌড়ে পালিয়ে আসে। বাড়িতে এসেই সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন অংশে আঁচড়ের চিহ্ন রয়েছে।