নয় শিবির কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালিয়ে চারটি ককটেলসহ ছাত্রশিবিরের নয় কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে ওই গ্রামের মকসেদ আলীর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশের দাবি, আটক শিবির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সংবাদ সম্মেলন করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজনের বাড়ি গাইবান্ধা জেলায়, একজন কুষ্টিয়ার মিরপুরে। বাকিরা গোভীপুর গ্রামের।