প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নয় হাজার ইয়াবা বড়িসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিরা টেকনাফ থেকে শুঁটকিবাহী একটি পিকআপ ট্রাকে করে নগরে ইয়াবা নিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তিরা হচ্ছেন সৈয়দ নূর ওরফে কালা, মো. ইসহাক, আবদুস শুকুর ও মনজুরুল ইসলাম। বাকলিয়া থানার ওসি মো. মহসীন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।