নয় হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে নয় হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। তাঁরা হলেন মোতালেব (৪৫) ও জিহাদ (২২)। গতকাল শুক্রবার সকালে কোম্পানি কমান্ডার মেজর আসিফ কুদ্দুসের নেতৃত্বে সায়েদাবাদ বাস টার্মিনালে অভিযান চালিয়ে র্যা ব-১-এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে।
মেজর আসিফ কুদ্দুস বলেন, সায়েদাবাদ এলাকায় ইয়াবা পাচারের রুটটি মোতালেব দেখাশোনা করেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করেন তিনি। প্রতিদিনই এই রুট দিয়ে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন মোতালেব।