প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার অভিযোগে রংপুর শহর থেকে গতকাল বুধবার নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেল পাঁচটার দিকে শহরের সদর হাসপাতাল ও হনুমানতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি, ৫০০ গ্রাম গাঁজা ও কিছু চোলাই মদ উদ্ধার করা হয়। তাঁরা হলেন ইউসুফ হোসেন, ফারুক আহমেদ, নূর ইসলাম, আশরাফ আলী, সুমন মিয়া, সৈয়দ আলী, খোকন মিয়া, ঝন্টু শেখ ও মন্টু মিয়া। পুলিশ জানায়, নয়জনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। অনেকের বিরুদ্ধে মামলাও আছে।