নয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত নয় জুয়াড়িকে ১০০ টাকা করে জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: উপজেলার ফুলবাড়ী গ্রামের মো. গেন্দা, এনামুল হক, নাজমুল ইসলাম, মিজানুর রহমান, নূরুল ইসলাম, শুকুর আলী ও মো. জাফর এবং হামছায়াপুর গ্রামের আসাদুল ইসলাম ও আছির উদ্দিন। আদালতে জরিমানার টাকা জমা দেওয়ার পর তাঁরা ছাড়া পান। শেরপুর থানার এসআই রাজু কামাল বলেন, গতকাল বেলা ১১টায় উপজেলার ফুলবাড়ী গ্রামের একটি জঙ্গলের মধ্যে তাস দিয়ে জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়।