নয়টি ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের সামনের সড়কে রাখা নয়টি ট্রাকে গত সোমবার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকগুলোর নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির নেতা, ট্রাকমালিক এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে কারখানার প্রধান ফটকের সামনের সড়কে বেশ কয়েকটি খালি ট্রাক রাখা হয়। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নয়টিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকের ভেতরে থাকা চালক ও চালকের সহকারীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।