নয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর নয়তলা থেকে নুরুন্নবী (৪০) নামের এক রোগী লাফিয়ে পড়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নুরুন্নবীর বাড়ি লক্ষ্মীপুরের মহাদেবপুরে। তিনি ক্যানসারের রোগী ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
সকালে সাংবাদিকদের কাছে নুরুন্নবীর ভাই শরীফ বলেন, তাঁর ভাই হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। নুরুন্নবী কয়েক বছর বাহরাইনে ছিলেন। দেশে ফিরে ক্যানসারের চিকিৎসা নিতে গত ১৬ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এ ভর্তি হন। এরপর গ্রামের বাড়িতে চলে যান। সর্বশেষ গত সোমবার বেলা তিনটার দিকে ৯০২ ওয়ার্ডে ভর্তি হন।