নয়াপল্টনে ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রোববার রাতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম জানান, রাত সোয়া ১০টার দিকে ওই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে। পুলিশ জানতে পেরেছে, দুই মোটরসাইকেল আরোহী ওই দুটি ককটেল ছুড়ে পালিয়ে গেছে।