নয়াপল্টনে যুবদলের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুরের মামলায় যুবদলের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নয়াপল্টনের বিভিন্ন এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ। 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘আসল বিএনপির’ সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সেখানে গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় জামাল হোসেন, কামাল হোসেন ও মো. কাজলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়া পাঁচজনের সাংগঠনিক পদ সম্পর্কে কিছু জানাননি ওসি।