প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘরি বাজার থেকে গত মঙ্গলবার রাতে গরুর আড়াই মণ পচা মাংস জব্দ করেছে রাজাপুর থানার পুলিশ। স্থানীয় লোকজন অভিযোগ করেন, যে কসাইরা মরা গরুর মাংস বিক্রির চেষ্টা করছিলেন, পুলিশ তাঁদের ঘটনাস্থলে পেলেও আটক করেনি। রাজাপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আড়াই মণ পচা মাংস জব্দ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষায় মৃত গরুর মাংস প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।