পঞ্চগড়ে গ্রিলকাটা চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় গত মঙ্গলবার রাতে গ্রিলকাটা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চছপাড়া এলাকার আলাউদ্দীন আলীর ছেলে জসিয়ার রহমান (৪৫), একই উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের কাসিমপুর এলাকার আছির উদ্দিনের ছেলে আবদুল জব্বার (৩৫) ও হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার আছিম উদ্দিনের ছেলে আকতারুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রিলকাটা চক্রের সদস্যরা শহরে চুরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে মঙ্গলবার রাতে সদর থানার উপপরিদর্শক (এসআাই) বাবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের ধাক্কামারা গোলচক্কর থেকে প্রথমে গ্রিলকাটা চক্রের সদস্য জসিয়ারকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে গ্রিল ও রড কাটার বিভিন্ন যন্ত্র পাওয়া যায়।