পঞ্চগড়ে দুই কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত দুজন হলেন তেঁতুলিয়ার পূর্ব শালবাহান গ্রামের নুরজামালের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও একই উপজেলার জুগিগজ গ্রামের মো. আলমের ছেলে আশরাফুল ইসলাম (২২)। তাঁরা দুজনই ভজনপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, পঞ্চগড় থেকে একটি ট্রাক তেঁতুলিয়া যাচ্ছিল। একই দিকে আরও দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী তেঁতুলিয়া যাচ্ছিলেন। জগদল বাজারে ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীরা ট্রাকের চাকায় পিষ্ট হন। অন্য মোটরসাইকেলের আরোহীরা মহাসড়কে পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজন নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা এস এম মাহামুব উল আলম দুজনকে মৃত ঘোষণা করেন।