পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সদর উপজেলার ময়নাগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে গতকাল বুধবার মো. দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পঞ্চগড়ের সোনাপাতিলা সীমান্তে মো. আক্তার নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ নিয়ে গত মঙ্গলবার সকালে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে। গরু ব্যবসায়ী আক্তার সদর উপজেলার গরীনাবাড়ি ইউনিয়নের ভারিয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।
বিজিবি ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে ময়নাগুড়ি সীমান্তের কাছে করতোয়ার চরে ধান কাটার সময় ভারতের ব্রাহ্মণবস্তি বিওপির বিএসএফ সদস্যরা দেলোয়ারকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে তাঁর বাঁ ঊরুতে গুলি লাগে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে গত সোমবার গরু ব্যবসায়ী আক্তারসহ আরও তিনজন ওই সীমান্তের কাছে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে গেলেও আক্তারকে ধরে নিয়ে যায় বিএসএফ।