পঞ্চগড়ে বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মুসলিমা বেগম হামিদা (৫০) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকার নরদেবপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি গ্রামের মৃত কছিমউদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতার শেষে হামিদা বেগম মাগরিবের নামাজ আদায় করছিলেন। এ সময় রান্নাঘরে কাজ করছিলেন তাঁর পুত্রবধূ মর্জিনা বেগম। বাড়িতে আর কেউ ছিল না। শাশুড়ির চিৎকার শুনে মর্জিনা রান্নাঘর থেকে বেরিয়ে এলে দুজন অপরিচিত লোক তাঁর মাথায়ও লাঠি দিয়ে আঘাত করে এতে তিনি সজ্ঞা হারান। পরে স্থানীয়রা ছুটে এসে হামিদা বেগমকে জায়নামাজের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ ব্যাপারে তাঁর ছেলে তরিকুল ইসলাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।