পঞ্চম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা
নীলফামারীর সৈয়দপুরে ঘরে ঢুকে দুর্বৃত্তরা পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে গলা কেটে হত্যা করেছে। তারা চার লাখ টাকা ও জমির দলিল লুট করে নিয়ে গেছে। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডিকসো মোল্লাপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
খুন হওয়া ওই ছাত্রীর নাম জান্নাতী বেগম (১২)। সে গ্রামের কৃষক আবদুল গফুরের মেয়ে ও মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রী ছিল।
প্রতিবেশী কয়েকজন জানান, এক নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে আবদুল গফুর ও তাঁর স্ত্রী পাশের গ্রামে ছুটে যান। এ সময় তাঁদের একমাত্র মেয়ে জান্নাতী বেগম বাড়িতে অবস্থান করছিল। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে জান্নাতীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় তারা ঘরের একটি কক্ষে রাখা বাক্স ভেঙে চার লাখ টাকা ও জমির কিছু দলিলপত্র নিয়ে যায়।
খবর পেয়ে নীলফামারী পুলিশ সুপার জোবায়েদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।