পটিয়ায় বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার ফকিরনীর হাট এলাকায় আজ সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্ণফুলি থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ফকিরনীর হাট এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, বাসে কোনো যাত্রী ছিল না, তাই কেউ হতাহত হয়নি।