পটিয়া জামায়াতের আমিরসহ গ্রেপ্তার নয়জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোপন বৈঠকের সময়’ গ্রেপ্তার চট্টগ্রামের পটিয়া উপজেলা জামায়াতের আমির মুকিবুল ইসলাম চৌধুরীসহ নয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শনিবার গ্রেপ্তার নয়জনকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হওলাদার জানান, গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গত শুক্রবার পটিয়া পৌর এলাকার পাইকপাড়ার বাড়ি থেকে মুকিবুল ইসলামসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, রোববার (আজ) গ্রেপ্তার নয়জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।