প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বড়উঠান ইউনিয়নের বাদামতল এলাকা থেকে ২০ হাজার ইয়াবা বড়িসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার সকালে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের বাদামতল এলাকায় পুলিশ তল্লাশি চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশাটি রেখে পালিয়ে যান। পরে চালকের আসনের নিচে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে ইয়াবা বড়ি পাওয়া যায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ইয়াবা জব্দের ঘটনায় মামলা হয়েছে।