পটিয়ায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পশ্চিম পটিয়ার শিকলবাহা এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকা থেকে শিকলবাহা এলাকায় বাসায় ফিরছিলেন ওই গৃহবধূ। বাড়ির কাছাকাছি যাওয়ার পর তিন যুবক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।