পটিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় পৌরসভা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর গ্রামে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হাওলাদার বলেন, গত ২৮ আগস্ট পটিয়া পৌরসভার পাইকপাড়ায় জামায়াতে ইসলামীর উপজেলা আমির মুকিবুল ইসলাম চৌধুরীর বাড়িতে ‘গোপন বৈঠকে’ উপস্থিত ছিলেন আবুল কাসেম। ওই বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হয়।
পুলিশ জানায়, আবুল কাসেমের বাড়ি চন্দনাইশে হলেও তিনি পটিয়া পৌর সদরে থাকেন।