পটিয়ায় ট্রাকসহ ৫০ লাখ টাকা মূল্যের কাপড় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ বুধপুরা বাজার এলাকা থেকে গতকাল রোববার সকালে অবৈধভাবে পাচারের সন্দেহে ট্রাকসহ বিভিন্ন রঙের ২২৭ রোল তৈরি পোশাকের কাপড় আটক করেছে পুলিশ।
এ সময় ট্রাকের সহকারীসহ তিন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকের সহকারী কামাল উদ্দিন (১৫), পটিয়ার কাশিয়াইশ বুধপুরা গ্রামের শ্রমিক কুতুব উদ্দিন (২৩) ও নাছির (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, এগুলো বিদেশ থেকে আমদানি করা চায়না কাপড়। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।