প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের নির্মাণশ্রমিক আরমান উদ্দিন হত্যা মামলায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা তিনজনই আরমানের বন্ধু। তাঁরা হলেন কচুয়াই গ্রামের ইমরান (২০) ও রকিব (১৯) এবং বোয়ালখালী উপজেলার মোহাম্মদ আরফাত। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বলেন, গ্রেপ্তার হওয়া তিন তরুণকে গতকাল আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাত তিনটার দিকে মুঠোফোনে কে বা কারা ঘর থেকে ডেকে নেয় আরমানকে। রোববার ভোরে তাঁর লাশ পাওয়া যায়। হত্যার ঘটনায় আরমানের পিতা মফিজুর রহমান বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন।