প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর খাদ্যগুদামের পাশ থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানার পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে এলাকার লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমদ বলেন, আগের দিন রাতে সন্ত্রাসীরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশটি ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবক সিএনজিচালিত অটোরিকশার চালক হতে পারেন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে।