পটিয়ায় যুবদল নেতা গ্রেপ্তার, এলজি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া থেকে পুলিশের ওপর হামলা মামলার আসামি উপজেলা যুবদল নেতা লুৎফুর রহমান চৌধুরীকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে পশ্চিম পটিয়া শিকলবাহা চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর বাড়ি থেকে একটি এলজি উদ্ধার করে পুলিশ। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বলেন, ২০১৩ সালে উপজেলার শান্তির হাট এলাকায় বিএনপির মিছিল থেকে পুলিশ-জনতাকে লক্ষ করে লুৎফুর রহমান গুলি ছোড়েন। এতে পটিয়া থানার এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ এবং আরেকজন আহত হন। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম দাবি করেন, লুৎফুর রহমান বিরুদ্ধে মিথ্যা অভিযোগে তখন মামলা করা হয়।