প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়ার একটি কোচিং সেন্টার থেকে ইসলামী ছাত্রশিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পটিয়া বাস টার্মিনাল এলাকায় শিবির পরিচালিত ‘প্রবাহ কোচিং সেন্টারে’ এ অভিযান চালানো হয়।
পুলিশ বলছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক বই, সরকারবিরোধী বিভিন্ন ব্যানার ও প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। আটক নেতা-কর্মীরা চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন বলেন, কোচিং সেন্টারের আড়ালে সেখানে জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করতেন।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত।