পটিয়ায় ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকা থেকে এস এ পরিবহনের কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পুলিশ এসব ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় কাভার্ড ভ্যানের চালক, সহকারীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চালক শরিফুল্লাহ, চালকের সহকারী শাহ আলম, কানুলাল দাশ ও মোহাম্মদ ফয়সল। তাঁদের বাড়ি নোয়াখালী জেলায়।
পটিয়া থানার এসআই আরিফুর রহমান সরকার বলেন, গাড়িটি আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।