পটুয়াখালীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের লোহালিয়া গ্রাম থেকে গতকাল শনিবার সকালে বিউটি বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিউটির মামাশ্বশুর সেকান্দার মোল্লা জানান, বিউটির স্বামী ও ছেলে ঢাকায় শ্রমিকের কাজ করে। মানসিক ভারসাম্যহীন বিউটি রাতে ঘরে একা ঘুমিয়েছিল। গতকাল ভোর সাড়ে চারটার দিকে ঘর থেকে গোঙ্গানির শব্দ পেয়ে বাড়ির লোকজন ঘরে ঢুকে তাকে গলাকাটা অবস্থায় দেখতে পায়। বিউটিকে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়।
বিউটির মা ছালেহা বেগম জানান, বিউটি কিছুটা ভারসাম্যহীন ছিল। এর আগেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে।
সদর থানার ওসি এইচ এম জিয়াউল হক জানান, লাশের গলায় কাঁচি দিয়ে কাটা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।