পটুয়াখালীতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় এক চিকিৎসকের ভুল চিকিৎসায় মানসুরা নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার চিকিৎসকের কাছে সেবা নিতে এসে শিশুটির মৃত্যু হয়।
মানসুরা সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের ছিদ্দিকুর রহমানের মেয়ে।
ছিদ্দিকুর রহমান অভিযোগে করে বলেন, মেয়ের বিষফোড়া হওয়ায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মানসুরাকে নিয়ে শহরের পুরান বাজার এলাকার চিকিৎসক নকুল চন্দ্র কর্মকারের চেম্বারে যান।